মোঃ সিরাজুল ইসলাম রনি,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে এইচএসসি ও আলিম শ্রেণীর এ প্লাস ও এ গ্রেডপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় রাজাপুর–কাঠালিয়া সড়কের বাইপাস মোড়ে এ সংবর্ধনা আয়োজন করা হয়। সংবিধান সংস্কার কমিটির সদস্য ও বিএনপি নেতা ব্যারিস্টার মঈন ফিরোজী এবং সাবরিনা সামাদ ফিরোজীর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজাপুর ও কাঠালিয়া উপজেলার মোট ১৭টি কলেজ ও মাদ্রাসা থেকে এ বছর এইচএসসি ও আলিম পরীক্ষায় এ প্লাস ও এ পাওয়া ১৫৮ জন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পান। এর মধ্যে ৫৯ জন ছেলে এবং ৯৯ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একাধিক শিক্ষার্থী উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে অধ্যয়ন পদ্ধতি ও শিক্ষার মানোন্নয়নে অভিজ্ঞতা বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও সংবিধান সংস্কার কমিটির সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী। বিশেষ অতিথি ছিলেন ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা সামাদ ফিরোজী। আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস শিকদার।
বক্তব্য রাখেন—
রাজাপুর উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার,
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান,
ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ রাজাপুর ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শাকিল ও সাধারণ সম্পাদক রাশেদ কামাল,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের সভাপতি মোঃ ওয়াসিম মিয়া,
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধা,
মঠবাড়ি ইউনিয়ন যুবদল সভাপতি আবুল কালাম হায়দার।
অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা সরকারি তিতুমীর কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জলিল আদিব।

