• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নলডাঙ্গায় নকল টাকার বিস্তার – প্রতারণার শিকার জনসাধারন 

     swadhinshomoy 
    26th Nov 2025 3:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি:

    নাটোরের নলডাঙ্গার বাজার গুলোতে সংঘবদ্ধ চক্রের তৎপরতায় ছড়িয়ে পড়ছে জাল টাকা। জাল টাকা লেনদেনে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন, সাধারণ ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণ।
    স্থানীয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে দুষ্টচক্র আলো আঁধারিতে এ ধরনের টাকা ধরিয়ে দিচ্ছে। উপজেলার ব্যাংকসমূহে জাল টাকা দ্রুত শনাক্তের মেশিন রয়েছে। কিন্তু ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা নানা প্রান্তে পণ্য বেচাকেনার সময় দ্রুত লেনদেনে জাল টাকা গ্রহণ করে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
    নলডাঙ্গা বাজারের ব্যবসায়ী রাশেদ আলম জানান, সম্প্রতি তিনি ৫০০ টাকার জাল নোট পেয়ে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।
    উপজেলার মাধনগর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী রাকিব হোসেন বলেন, তিনিও ৫০০ টাকা জাল নোট পেয়েছেন। পরে বুঝতে পেরে সেই জাল টাকা ছিঁড়ে ফেলেছেন।
    স্থানীয় সচেতন মহল বলছেন, সংঘবদ্ধ চক্র জাল টাকা ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন কৌশলে। কিন্তু সংঘবদ্ধ চক্র বাজারে লেনদেন পর্যায়ে কৌশলে এসব টাকা ছড়িয়ে দেওয়ায় তারা থাকছে ধরাছোঁয়ার বাইরে।
    নলডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এসব জাল টাকা চক্রের বিষয়ে অনুসন্ধানে জোরদার করা হয়েছে। আশা করা যায় দুর্বৃত্তদের দ্রুতই আইনের আওতায় আনতে পারবো।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30