• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান 

     swadhinshomoy 
    29th Nov 2025 12:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম

    হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমান এর বদলীজনিত বিদায় উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে বিশেষ কল্যান সভায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হয়। বিদায় বেলায় সহকর্মীগণ আবেগে অশ্রুসিক্ত হয়ে বিদায় জানান।

    বিশেষ কল্যান সভায় পুলিশ সুপার বলেন ‘হবিগঞ্জ জেলায় কর্মকালীন সময়ে প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি ও ধর্মীয় প্রানপুরুষদের স্পর্শে সিক্ত পবিত্র এ জনপদের জানমালের নিরাপত্তায় যেমন নিয়োজিত ছিলাম, তেমনি বিদায় বেলায় সিক্ত হয়েছি আপনাদের ভালোবাসা ও শুভ কামনায়। হবিগঞ্জের অপরাধ দমনে যতটা কঠোর থেকেছি, নাগরিকের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ঠিক ততটাই মনোযোগী থেকেছি। জেলা পুলিশের সেবার মান উন্নয়নে সুনির্দিষ্ট বেশ কিছু কাজের সূচনা করতে পেরেছি। নিয়মিত পুলিশিং এর পাশাপাশি নানামুখী জনবান্ধব কর্মসূচীতে জেলা পুলিশকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি।

    হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কাজ করার সুযোগ গৌরবময় ও মর্যাদাপূর্ণ। বিগত দিনে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং নতুন কর্মস্থল কক্সবাজার জেলা বাসীর নিরাপত্তায় যেন নিয়োজিত থাকতে পারি সেজন্য আপনাদের দোয়া প্রত্যাশা করছি।’ এসময় হবিগঞ্জের সার্বিক উন্নয়ন ও সম্মানিত নাগরিকদের মঙ্গল কামনা করেন বিদায়ী পুলিশ সুপার।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30