• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাংশায় রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে হাজির কামড়ের শিকার কৃষক হেলাল 

     swadhinshomoy 
    29th Nov 2025 12:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী:

    রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চর থেকে এক কৃষককে রাসেল ভাইপার সাপে কামড় দিলে জীবিত সেই সাপ ধরে হাসপাতালে রওনা হয় কৃষক মো. হেলাল বিশ্বাস (৫০)। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার শাহামিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।
    জানা যায়, শুক্রবার সকালে পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে যায় কৃষক হেলাল বিশ্বাস। এসময় তার পায়ে একটি বিষধর রাসেল ভাইপার সাপ কামড়ে দেয়। পরে দ্রুত হেলাল বিশ্বাস অন্য কৃষকদের সহযোগিতায় সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হয়। বর্তমানে তিনি পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
    এ বিষয়ে সাপের কামড়ে আহত হেলালের চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, আমরা খবর পাই পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে গিয়ে আমার চাচাতো ভাই হেলাল বিশ্বাসকে সাপে কামড় দেয়। দ্রুততাকে উদ্ধার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপসহ নিয়ে আসি। বর্তমানে তিনি পাংশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। চিকিৎসক বলেছেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কা মুক্ত।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30