• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজাপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে দিনমজুর “ফজলুর” বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে নিঃস্ব পরিবার 

     swadhinshomoy 
    30th Nov 2025 11:51 am  |  অনলাইন সংস্করণ Print

    আলমগীর শরীফ, ঝালাকাঠি প্রতিনিধি:

    ঝালকাঠির রাজাপুরের গালুয়া বাজারের মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকার দিনমজুর ফজলুর রহমান খানের বসতঘরে আগুন লেগে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। এতে তার পরিবার সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে।২৯ নভেম্বর ২০২৫ ইং শনিবার দুপুরে গালুয়া বাজারের মোবাইল টাওয়ার সংলগ্ন মীরাবাড়ি এলাকায় এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরসহ ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, আগুন লাগার সময় পরিবারটি ঘরের বাইরে ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তেই সবকিছু ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ফজলুর রহমান খান জানান, মিটারের গোড়ায় প্রথমে আগুন ধরে মুহূর্তের মধ্যেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা ফ্রিজ, টিভি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ ব্যবহৃত সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়, তাতে কমপক্ষে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধরনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় এগিয়ে আসার জন্য মানবিক মহলে আহ্বান জানানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30