• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কাঠালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: বার্ষিক পরীক্ষায় অনিশ্চয়তায় শিক্ষার্থী–অভিভাবকরা 

     swadhinshomoy 
    03rd Dec 2025 12:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঝালকাঠি প্রতিনিধি :

    ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের গ্রেড পরিবর্তনের দাবির প্রেক্ষাপটে চলমান কর্মবিরতির ফলে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে বার্ষিক পরীক্ষার্থীরা। কোথাও পরীক্ষার আয়োজন চলছে ঢিলেঢালা ভাবে, আবার কোথাও পুরোপুরি কর্মবিরতি—এ যেন দুই চিত্র এক উপজেলা।

    সারা বছর নিয়মিত পড়াশোনা করেও অনেক শিক্ষার্থী এখন পরীক্ষায় অংশ নিতে পারছে না। বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায়—দক্ষিণ আনইলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা পরীক্ষা নিচ্ছেন এবং শিক্ষার্থীরাও উচ্ছ্বসিতভাবে অংশ নিচ্ছে। কিন্তু পাশের আনইলবুনিয়া কিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে কর্মবিরতি, সেখানে কোনো পরীক্ষা হয়নি। আবার ৪২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা হচ্ছে এবং শিক্ষকদের বক্তব্য আমরা আমাদের সন্তানদের জন্য সব করব। বিভিন্ন স্কুলে দেখা গেছে ভিন্ন ভিন্ন পরিস্থিতি—কোথাও পরীক্ষা হচ্ছে, কোথাও থমকে আছে।

    এতে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মনে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা ও বিভ্রান্তি। অভিভাবকদের অভিযোগ—একই উপজেলার মধ্যে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে।

    অভিভাবক ও শিক্ষার্থীদের আকুল আবেদন—
    যদি শিক্ষকদের দাবি যৌক্তিক হয়, তবে তা দ্রুত বিবেচনা করে পরীক্ষার বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।
    অন্যদিকে, শিক্ষকদের প্রতিও অনুরোধ—ছাত্র–ছাত্রীদের বার্ষিক পরীক্ষা জিম্মি করে কোনো দাবি আদায় করা কতটা যৌক্তিক, তা ভেবে দেখা দরকার।

    সর্বশেষে জনসাধারণের প্রত্যাশা—
    কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা যেন কোনোভাবেই ব্যাহত না হয় এবং এই সংকট দূর করতে কর্তৃপক্ষ দ্রুত সুদৃষ্টি দেবেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031