এ আর সুমন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
অষ্টগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের ২০২৫ এর ধারাবাহিকতায় ২৬ নভেম্বর থেক জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালন অনুষ্ঠান শুরু করা হয়। উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বুধবার প্রথম দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ খুবই ঝাঁকজমকভাবে উদযাপিত হয়েছে।
প্রদর্শনীর ৩০টি স্টলে বিভিন্ন ক্যাটাগরীতে বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রাণী ও প্রাণিসম্পদের বিভিন্ন প্রযুক্তি উপস্থাপন করা হয়। প্রদর্শনীতে আসিল মুরগীর কক ফাইটিং সবাইকে বাড়তি বিনোদন প্রদান করেছে। প্রাণিসম্পদ প্রযুক্তির মধ্যে মেশিন, মিল্কিং মেশিন এবং অ্যানিমেল ডিজিজ ও প্র্যাগন্যান্সী ডায়াগনোসিসের জন্য আল্ট্রাসনোগ্রাফী মেশিন দর্শক, খামারী ও সুধীজনদের দৃষ্টি আকৃষ্ট করেছে।
২৭ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে ফ্রী ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ও ফ্রী কৃমিনাশক ঔষধ বিতরণ কর্মসূচি পালন করা হয়। ২৮ শে নভেম্বর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পত্রিকা ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রাণিসম্পদ সপ্তাহের বিভিন্ন প্রচার-প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হয়। ২৯ নভেম্বর শনিবার পূর্ব অষ্টগ্রামে ফ্রী কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রী ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। ৩০ শে নভেম্বর রবিবার উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালাঙঢ়ঘভউত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রী স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় ছাত্র-ছাত্রীদেরকে বিনামূল্যে পাস্তুরাইজড তরল দুধ খাওয়ানো হয়। এছাড়াও ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং তাদেরকে পুরস্কার প্রদান করা হয়। পহেলা ডিসেম্বর সোমবার খামারী ও অংশীজনদের সাথে প্রাণিসম্পদ উন্নয়নে মতবিনিময় সভা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। ২ ডিসেম্বর মঙ্গলবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।

