swadhinshomoy
13th Dec 2025 6:22 pm | অনলাইন সংস্করণ Print
এস এম গোলাম মোস্তফা,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেনাবাহিনী শীতবস্ত্র বিতরণ করেছে। শনিবার (১৩ ডিসেম্বর ) বিকালে ভূরুঙ্গামারী কিশলয় বিদ্যা নিকেতন মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ ইন্জিনিয়ার ব্যাটালিয়ন ৬৬ পদাতিক ডিভিশনের আয়োজনে ক্যাপ্টেন রাফসানের নেতৃত্বে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্হিত ছিলেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার এনামুল হক, পাইকের ছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, আন্ধারিঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, সদর ইউপির সদস্য আব্দুল লতিফ ও ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের প্রচার সম্পাদক রবিউল আলম লিটন প্রমুখ।
উল্লেখ্য উপজেলার তিনটি ইউনিয়ন ভূরুঙ্গামারী সদর,আন্ধারিঝাড় ও পাইকেরছড়া ইউনিয়নের ১৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে চাল,ডাল,তেল, আটা ও কম্বল বিতরণ করা হয়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

