• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুকসুদপুরে সহকারী তহশীলদারের অনিয়ম/দূর্নীতির প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন 

     swadhinshomoy 
    14th Dec 2025 3:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি:

    গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশীলদার রিমন বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী।
    শনিবার সকাল সাড়ে ১০টায় টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের জলিরপাড় বাসস্ট্যান্ড এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগীসহ শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, সালাম ফকির, শুকুর আলী, মনিমোহন হিরা।
    বক্তারা অভিযোগ করেন, সহকারী তহশীলদার রিমন বিশ্বাস ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানে অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থেকে সাধারণ মানুষকে হয়রানি করছেন। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও অপসারণের দাবি জানান তারা।
    মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সহকারী তহশীলদার রিমন বিশ্বাসের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান।

    ভুক্তভোগী সালাম ফকির বলেন, জলিরপাড় রাস্তার পাশে নদীর পাড় পর্যন্ত সরকারি সম্পত্তি। আমরা বিগত ৪০ বছর যাবত বসবাস ও সরকারের কাছ থেকে ইজারা নিয়ে ব্যবসা করে আসছি। রাস্তা সম্প্রসারণে কাজের জন্য আমরা আমাদের দোকান ঘর সরিয়ে নেই। আমাদের ইজারা থাকা সত্তে¦ ও অন্য এলাকার লোকে থেকে দুই থেকে তিন লাখ টাকা নিয়ে তাদের ইজারা দেয়ার পায়তারা করছে। শান্তিপুর গ্রামের জাহিদ শেখ বলেন, সহকারি তাশীলদার আমার কাছ থেকে ২ লক্ষ টাকা নিয়েছে দুই মাস অতিবাহিত হয়ে গেলো আমার টাকা ফেরত দিচ্ছে না। এবং সেই জায়গা অন্যকে দিয়ে দিয়েছে। আমি আমার টাকা ফেরত চাই।
    এ বিষয়ে অভিযুক্ত সহকারী তহশীলদার রিমন বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031