• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল 

     swadhinshomoy 
    14th Dec 2025 5:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁর মহাদেপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ধানের শীষের সমর্থক গোষ্ঠীর আয়োজনের ১৪ ডিসেম্বর রবিবার দুপুরে স্থানীয় ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি নেতা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল।উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফয়সুল ইসলাম সবুজের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউর আযম টুটুল,জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেদ দপ্তর সম্পাদক আব্দুল আজিজ আফান,জেলা যুবদলের সিনিয়র য্গ্মু আহবায়ক একেএম রওশনুল আলম,জেলা ছাত্রদলের সম্পাদক মামুন বিন দোহা,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান, সদস্য সচিব রিপন মাহমুদ।দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধানের শীষের সমর্থক গোষ্ঠীর সদস্য সচিব সেকেন্দার আলী ও মতিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক সরদার,হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক,ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ উপজেলা শাখার সম্পাদক আব্দুল্লাহেল কাফী,উপজেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ রাজু,চাঁন্দাশ ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবু বাসার প্রমূখ।এ সময় উপজেলার ১০ ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার কর্মী সমর্থক ও নেতা-কর্মী উপস্থিত হয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031