• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হিলি স্হলবন্দরে পেঁয়াজের গুদাম ও বাজারে অভিযান পরিচালনা করে ৫৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত 

     swadhinshomoy 
    16th Dec 2025 1:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

    সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে
    পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্হল বন্দরে আমদানিকারকদের গুদাম ও হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পেঁয়াজ বিক্রির মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেসার্স রায়হান ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা ও এক পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা সহ মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা করেন।

    সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন।

    অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন বলেন, পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোন ধরনের কারসাজি বরদাশতো করা হবে না। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ যদি অতিরিক্ত মুনাফার আশায় ভোক্তাদের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031