• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফিফার বর্ষসেরা ডেম্বেলে 

     Ahmed 
    17th Dec 2025 3:45 pm  |  অনলাইন সংস্করণ Print

    খেলাধুলা ডেস্ক: গত এক বছরের পারফরমেন্সের ভিত্তিতে ফিফা বর্ষসেরা পুরস্কার জয় করেছেন পিএসজির ফরাসি এ্যাটাকার ওসমানে ডেম্বেলে। কাল কাতারে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নারী বিভাগে বর্ষসেরার পুরস্কার জিতে নিয়েছেন বার্সেলোনা মিডফিল্ডার এইতানা বোনমাতি।

    ২০২৪ সালের ২২ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে ফিফা সদস্যভূক্ত সব দেশের সমর্থক, গণমাধ্যম, জাতীয় দলের অধিনায়ক ও কোচদের ভোটের মাধ্যমে ফিফার বর্ষসেরা খেলোয়াড়দের বেছে নেয়া হয়।

    ২৮ বছর বয়সী ডেম্বেলে সেপ্টেম্বরে ব্যালন ডি’অর জয় করেছিলেন। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পুরস্কার হিসেবে ডেম্বেলের এই অর্জন অনেকটাই অনুমেয় ছিল। লিগ ওয়ানের শীর্ষ দলটি গত মৌসুমে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জয় করেছে। আর এসবের পিছনে ডেম্বেলের অবদান ছিল অনস্বীকার্য।

    দুর্দান্ড পারফরমেন্স দিয়ে ডেম্বেলে তার জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ও স্পেনের তারকা লামিন ইয়ামালকে হারিয়ে ফিফার বর্ষসেরা হয়েছেন। ৫০ পয়েন্ট পেয়েছেন তিনি, আর ৩৯ পয়েন্ট ইয়ামালের, এমবাপ্পে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন।

    কাতারে পিএসজি বনাম ফ্ল্যামেঙ্গোর মধ্যে অনুষ্ঠিতব্য ইন্টানকন্টিনেন্টাল কাপ ফাইনালে প্রাক্কালে আয়োজিত বর্ষসেরা অনুষ্ঠানে পুরস্কার হাতে নিয়ে ডেম্বেলে বলেছেন, ‘আমি এজন্য সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। কঠোর পরিশ্রমের ফল পেয়েছি। এটা আমার জন্য ব্যক্তিগত এবং অবশ্যই দলীয়ভাবে চমৎকার একটি বছর ছিল।’

    বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড ডেম্বেলে ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলেরও সদস্য ছিলেন। গত মৌসুমে ফরাশি লিগ ও কাপ ডাবলের পাশাপাশি ইউরোপীয়ান সাফল্যে পিএসজি জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় ডেম্বেলে ৩৫ গোল করেছেন।

    বার্সেলোনার হান্সি ফ্লিক ও লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ী ম্যানেজার আর্নে স্লটকে টপকে পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে বর্ষসেরা কোচের পুরস্কার জয় করেছেন।

    এদিকে নারীদের বিভাগে টানা তৃতীয়বারের মত বর্ষসেরার মুকুট ছিনিয়ে নিয়েছেন ২৭ বছর বয়সী বোনমাতি। এর আগে সেপ্টেম্বরে তিনি টানা তৃতীয় ব্যালন ডি’অর পুরস্কারও জয় করেছেন।

    পুরস্কার হাতে নিয়ে কোচ, সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বোনমাতি বলেন, ‘এই পুরস্কার হাতে নিতে পেরে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

    গত মৌসুমে স্প্যানিশ বোনমাতির নৈপুন্যে বার্সেলোনা লিগ শিরোপা জিতেছিল। কিন্তু ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ফাইনালে স্পেন ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা পরাজিত হলে বোনমাতিকে হতাশ হতে হয়। যদিও ইউরোতে টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন বোনমাতি। অসুস্থতার কারনে তিনি স্পেনের হয়ে প্রথম দুই ম্যাচের মূল একাদশে ছিলেন না। নেশন্স লিগের ফাইনালে দ্বিতীয় লেগে জার্মানীর বিপক্ষে জয়ের ঠিক আগ মুহূর্তে অনুশীলনে পায়ের হাড়ে চিড় ধরায় বর্তমানে মাঠের বাইরে রয়েছেন বোনমাতি।

    গ্রীষ্মে টানা তৃতীয় নারী ইউরো শিরোপা জয়ী ইংল্যান্ডের ম্যানেজার সারিনা উইগম্যান বর্ষসেরা নারী কোচের পুরস্কার জয় করেছেন।

    পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া ইতালিয়ান গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। নারীদের বিভাগে এই পুরস্কার জয় করেছেন ইউরো ২০২৫ বিজয়ী চেলসির গোলরক্ষক হান্নাহ হ্যাম্পটন।

    সেরা গোলের পুরস্কার পুসকাস এ্যাওয়ার্ড জয় করেছেন সান্তিয়াগো মন্টিয়েল। আর্জেন্টাইন শীর্ষ লিগে ইনডিপেন্ডেন্টে রিভাডাভিয়ার বিরুদ্ধে ইনডিপেন্ডেন্টের হয়ে পেনাল্টির এরিয়ার বাইরে থেকে দুর্দান্ত ওভারহেড কিকে মন্টিয়েল যে গোল করেছিলেন সেটাই পুসকাস এ্যাওয়ার্ডের জন্য সর্বোচ্চ ভোট পেয়েছে।

    এছাড়া মার্তা এ্যাওয়ার্ড জয় করেছেন মেক্সিকান লিগ ম্যাচে গুয়াডালাজারার বিরুদ্ধে টাইগার্সের হয়ে লিজবেথ ওভালেসের স্করপিওন কিকটি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031