মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত।
গত ১৫ ডিসেম্বর ( সোমবার) বিকালে নলডাঙ্গার ৪ নং পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের আলহাজ্ব মোফাজ্জল বেগ(৭৮) তার জমিতে ফসল লাগাতে গেলে একই গ্রামের প্রতিপক্ষ আসামী-১# মোঃ আব্দুল মজিদ(৫০) পিতা মোঃ বাদেশ আলী মন্ডল, ২# মোঃ ভূট্টু(৫০) পিতা মৃত আফছার আলী বাগ, ৩ # মোঃ আতিকুল (৩৯), ৪# মোঃ আলতাব (৪৫) উভয় পিতা মৃত আশরাফ বেগ, ৫# মোঃ সবুজ(৩৭) পিতা মোঃ আকছেদ বাগ, সকলে দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। এসময় জমিতে কাজ করতে যাওয়া মোঃ শামসুজ্জামান নাহিয়ান(৩৯), জান্টু(৪৫) ও মোঃ আসাদুল(৪০) কে মারপিট করে এবং ধারালো হাঁসুয়া, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তাদের চিৎকার শুনে মোফাজ্জল হোসেন সহ তার বড় ছেলের স্ত্রী মোছাঃ রাহাত আরা রুকু(৩০) ও ছোট ছেলের স্ত্রী মোছাঃ জুথি বেগম(২৬) তাদের রক্ষা করতে এগিয়ে এলে ৪ ও ৫ নং আসামীসহ অজ্ঞাতনামা আরোও ৩/৪ জন বাঁশের লাঠি দিয়ে মারপিট করতে থাকে। এসময় ৪ নং আসামী আলতাব, মোফাজ্জল হোসেন বেগের পান্জাবীর পকেটে থাকা ৮ হাজার টাকা এবং ৫ নং আসামী সবুজ তার বড় ছেলের স্ত্রীর গলায় থাকা ৮ আনা স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এছাড়াও চিৎকার শুনে মোফাজ্জল হোসেন এর মেয়ে মোছাঃ মমতাজ বেগম(৩২) এগিয়ে আসলে ১ নং আসামী আব্দুল মজিদ মমতাজ বেগমকে হত্যার উদ্দেশ্যে লোহার রোড দিয়ে মাথায় আঘাত করলে হাত দিয়ে ঠেকাতে গিয়ে তার কব্জিতে জখম হয়। এ ঘটনায় উল্লেখিত আসামীগণ তাদের জমি চাষ না করার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকী দিয়ে ঘটনাস্থল পরিত্যাগ করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং গুরুতর আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। আহত দুই জনের মধ্যে ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মানববন্ধনে মোফাজ্জল হোসেন বেগ জনান, ক্রয়সূত্রে বিগত ৫০- ৬০ বছর যাবত ২ একর ৬৬ শতক জমি ও পুকুর তারা ভোগদখল করে আসছে। এ ঘটনার পর আলহাজ্ব মোফাজ্জল হোসেন বাগ বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করেছেন।
সরজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী ও বাদীপক্ষের বক্তব্যে জানা যায়, এরা এলাকায় দীর্ঘদিন যাবত চাঁদাবাজি, জমি ও পুকুর দখল সহ নানান অপকর্মে লিপ্ত। গত ৫ আগষ্টের পর থেকে তারা আরও দূর্ধষ হয়ে উঠেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় শান্তিপ্রিয় মানুষ এই সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও মানববন্ধনের মাধ্যমে আসামীদের আইনের আওতায় নিয়ে দ্রুত গ্রেফতার ও এলাকায় শান্তি স্থাপনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সাকিউল আযম এ ঘটনা সম্পর্কে নলডাঙ্গা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা সাকিউল আযম বলেন,গত সোমবার বিকালে খোলাবাড়িয়া গ্রামে জমি দখল নিয়ে বিরোধের ঘটনায় ৫ জন কে আসামী করে মামলা দায়ের করেছে মোফাজ্জেল বেগ।এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

