• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন 

     swadhinshomoy 
    18th Dec 2025 5:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    ​মোঃফিরোজ আহমেদ আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

    “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    ​কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম-এর সভাপতিত্বে সভায় বক্তারা প্রবাসীদের অবদান ও নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরেন।

    ​ইউএনও শেখ আলাউল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের ভূমিকা অপরিসীম। তবে আমাদের মনে রাখতে হবে, কেবল জনশক্তি পাঠালেই চলবে না, দক্ষ জনশক্তি পাঠাতে হবে। কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে একদিকে যেমন নিজের আয় বাড়বে, অন্যদিকে দেশের সম্মান বৃদ্ধি পাবে। কোনো অবস্থাতেই যেন কেউ দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে বিদেশ না যান, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।

    ​তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে এবং তাদের পরিবারের সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। তাদের যেকোনো সমস্যায় উপজেলা প্রশাসন সবসময় পাশে আছে। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী ভাই-বোনদের দেশপ্রেম ও সততার সাথে কাজ করার আহ্বান জানাচ্ছি।

    ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. নাজিমুদ্দিন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031