• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় ৭০ হাজার টাকা জরিমানা 

     swadhinshomoy 
    20th Dec 2025 11:07 am  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

    রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল গ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় জালাল আহমেদ নামের এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান কালে রায়গঞ্জ থানা পুলিশ ও ধামাইনগর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজ খান মাদানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল বলে জানা যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় জালাল আহমেদকে অর্থদণ্ড প্রদান করা হয়।

    সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031