• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিশ্বম্ভরপুরে দ্বীনি শিক্ষায় অগ্রগতি, আক্তাপাড়া পশ্চিম হাঁটিতে নির্মাণাধীন মাদ্রাসা 

     swadhinshomoy 
    20th Dec 2025 6:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    সুনামগঞ্জ প্রতিনিধি:

    সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলাতে দ্বীনি শিক্ষা বিস্তারে নতুন একটি উদ্যোগ বাস্তব রূপ নিতে শুরু করেছে। উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আক্তাপাড়া পশ্চিম হাঁটি এলাকায় একটি নতুন মাদ্রাসা স্থাপনের কাজ শুরু হয়েছে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনের কথা বিবেচনা করে ধর্মপ্রাণ মানুষ ও সমাজসচেতন ব্যক্তিদের উদ্যোগে মাদ্রাসা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক প্রস্তুতি শেষে বর্তমানে নির্মাণকাজ চলমান রয়েছে।
    নতুন এই মাদ্রাসা চালু হলে এলাকার শিশু ও কিশোররা দ্বীনি ও নৈতিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। কোরআন শিক্ষা ও মৌলিক দ্বীনি জ্ঞানের পাশাপাশি ভবিষ্যতে ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
    এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অভাব ছিল। মাদ্রাসা নির্মাণকাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এই উদ্যোগ সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
    উদ্যোক্তারা জানান, মাদ্রাসার নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। দান-অনুদান ও সহায়তার মাধ্যমে অচিরেই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গভাবে চালু করা যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031