রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকাল তিনটায় ধানগড়া হাইস্কুল মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও বিএনপির অনেক নেতা কর্মী অংশগ্রহণ করে।
জানাজা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা।
বেলা ৪ ঘটিকায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ আলী মর্তুজার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি ডাঃ এস এম মুনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য গণমানুষের প্রিয় নেতা প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি আলহাজ্ব অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন, তাড়াশ উপজেলা আমীর খ ম সাকলাইন, তাড়াশ উপজেলা সেক্রেটারি মাওলানা শাহজাহান আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা অফিস সম্পাদক জনাব জাকারিয়া হোসেন, অর্থ সম্পাদক জনাব নজরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য গোলাম আজম , সুমন আহমেদ, পৌর আমীর মোঃ হোসেন আলী ও উপজেলা শিবির সভাপতি মাসুদ রানা প্রমুখ।

