• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আত্রাইয়ে ইটের সোলিং রাস্তা নির্মাণের উদ্বোধন 

     swadhinshomoy 
    22nd Dec 2025 4:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ফিরোজ আহমেদ,আত্রাই প্রতিনিধিঃ

    নওগাঁর আত্রাইয়ে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া মধ্য পাড়ায় ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

    গতকাল (২২ডিসেম্বর) সকাল ১১ টায় পথচারীদের দীর্ঘ দিনের ভোগান্তি কমাতে আহসানগঞ্জ ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এই কাজ শুরু হয়।

    ইটের সোলিং রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি  এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু।

    এ-সময় আরো উপস্থিত ছিলেন,
    আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মো.সাহাদৎ হোসেন রকেট,উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মো.শাহিন আকতার হামিদ,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী। ইউপি সদস্য মো.আব্দুর রহমান,সাবেক ইউপি সদস্য মো.বেশারতুল্যা দেওয়ান,আলহাজ্ব মো.আব্দুল মালেক মোল্লা সহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    এব্যাপারে আহসানগঞ্জ ইউনিয়ন পরিষরে চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু বলেন, ‘চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। রাস্তা, কালভার্ট নির্মাণ থেকে শুরু করে হাট-বাজারের উন্নয়ন—সবক্ষেত্রেই পরিবর্তন আনার চেষ্টা করেছি। তারই অংশ হিসেবে ইটের সোলিং রাস্তার কাজ শুরু হয়েছে। আগামীতেও এর ধারাবাহিতা অব্যাহত থাকবে।’

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031