swadhinshomoy
22nd Dec 2025 6:02 pm | অনলাইন সংস্করণ Print
সারোয়ার নেওয়াজ শামীম হবিগঞ্জঃ
হবিগঞ্জ মাধবপুরে গাড়ির ধাক্কায় এক অজ্ঞাত পথচারী (৪০) নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর২৫ইং) রাত সোয়া তিনটার সময় ঢাকা সিলেট মহাসড়কের নোয়াপাড়া ইউনিয়নের বেংগাডুবা এলাকায় এ দুরঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, অজ্ঞাত ব্যাক্তি গাড়ীর ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে ওসি, নিহতের কাছে এনআইডি কার্ড বা এরকম কিছু না থাকায় লাশের পরিচয় উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও ওসি জানান।
নিহতের ছবি সংবাদ মাধ্যমসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রচার করছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

