• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝালকাঠির কাঠালিয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ এন্ড জুরিস্টের ফ্রি চক্ষু ক্যাম্প 

     swadhinshomoy 
    22nd Dec 2025 12:46 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঝালকাঠি প্রতিনিধি:

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তালগাছিয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ এন্ড জুরিস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
    রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় তালগাছিয়া শরীফ বাড়ি জামে মসজিদ চত্বরে এ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। মাটির টান ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসক ও টেকনিশিয়ানসহ ঢাকা লায়ন্স ক্লাবের প্রায় ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।
    ক্যাম্পে প্রায় সহস্রাধিক নারী, পুরুষ ও শিশুর চোখের বিভিন্ন রোগ পরীক্ষা করা হয়। পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়। এছাড়া অপারেশন উপযোগী রোগীদের ঢাকায় নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।
    ক্যাম্প চলাকালে উপস্থিত ছিলেন মাটির টান ফাউন্ডেশনের চেয়ারপার্সন শরীফ মঞ্জুরুল হক বাদল, লায়ন্স ক্লাব অব গুলশান হেরিটেজের প্রেসিডেন্ট উবায়দুল হক শরীফ, লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ এন্ড জুরিস্টের প্রেসিডেন্ট অ্যাডভোকেট রিয়াজুল হক বশির, লায়ন রায়হান শিফা, লায়ন্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর মোহাম্মদ বেলাল হোসেন, ফার্স্ট ভাইস গভর্নর ডা. আসাদুল্লাহ আহমেদ দুলাল, ডা. কাজী দিলকুশা আহমেদ, এস কে কামরুল, লায়ন ফারহানা বকশ, ক্যাবিনেট সেক্রেটারি মো. জাকির হোসেন, ক্যাবিনেট ট্রেজারার মো. ওসমান গনি, কনভেনশন চেয়ারপার্সন মো. রেফাত উল্লাহ, লায়ন মো. আব্দুল্লাহ হেল বাকী, মোহাম্মদ আনোয়ার হোসেনসহ লায়ন্স ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
    আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031