• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় পুলিশের অভিযানে প্রায় আশি কেজি গাঁজাসহ মদ উদ্ধার,গ্রেফতার-৪ 

     swadhinshomoy 
    22nd Dec 2025 2:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁয় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ বিপুল পরিমাণ মদ উদ্ধার হয়েছে।সেই সঙ্গে পুলিশ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ২১ ডিসেম্বর রবিবার সকালে নওগাঁ সদর মডেল থানার অফিসার ও ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখা ডিবি যৌথভাবে জেলা শহরের নুনিয়া পট্টি কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৭০কেজি গাঁজা, সম্ভাব্য কেরু কোম্পানির এক হাজার ও পাঁচশ’ মিলি ১৮ টি প্লাস্টিক বোতল ভর্তি মদ, সাদা প্লাস্টিক বোতলে ভর্তি ১৭ বোতল তরল মদ,১৬ লিটার ৬০০ মিলিলিটার ৪৫ টি খালি বোতল,৬৬০ টি বোতলের কর্ক ও নগদ এক লক্ষ ৯৮ হাজার টাকা এবং মাদককারবারে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেন।পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,অভিযানের মূল লক্ষ্য মাদকদ্রব্য উদ্ধার,মাদক কারবারীদের সনাক্তকরণ ও আইনের আওতায় আনা।সুত্রমতে এদিন কলোনীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ওইসব মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং ২ জন চিহ্নিত মাদক কারবারীকে হাতেনাতে মাদকসহ আটক করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে কয়েকজন মাদক কারবারী কৌশলে পালিয়ে  যায়।তবে পলাতকদের সনাক্তকরণ ও গ্রেফতারের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।অপর দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সদস্যগন ২০ ডিসেম্বর শনিবার গোপন সুত্রে খবর পেয়ে রাত ১০ টার দিকে জেলার বদলগাছী উপজেলার ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে অবস্থানরত যশোর জেলার শার্শা উপজেলার কদমতলা বারোপুতা এলাকার বাসিন্দা মৃত ওয়াহেদ আলীর পুত্র আবদুল্লাহ’র (২৪)কাছে থাকা লাগেজ থেকে ৮ কেজি গাজাসহ তাকে গ্রেফতার করে এবং এ সময় আব্দুল্লাহ’র দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ উপজেলার লক্ষ্মীকুল এলাকার বাসিন্দা মৃত আব্বাস আলীর পুত্র মাদক ব্যবসায়ী আব্দুল জলিল মন্ডলকে (৫০)গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা পুলিশ সুপার বলেন,মাদকবিরোধী অভিযান অব্যহত থাকার পাশাপাশি আরো জোরদার করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031