সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সদর ইউনিয়নের জয়নাবাদ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে আজ।
এই অভিযানে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কর্তন ও বিক্রির দায়ে একব্যক্তিকে( ৫০ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া কৃষিজমির উর্বর মাটি কেটে পরিবেশ ও ফসল উৎপাদনের মারাত্মক ক্ষতি করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে ঘটনার সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধভাবে মাটি কর্তনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উক্ত অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

