• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জের রায়গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাসিক আলোচনা সভা 

     swadhinshomoy 
    24th Dec 2025 5:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ, প্রশাসন বিভাগের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় বক্তারা উপজেলায় বিভিন্ন অপরাধ চিত্রের সার্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইন-শৃঙ্খলা কমিটির সদস্যসহ সকলের একান্ত সহযোগিতা কামনা করেন। সেই সাথে এ উপজেলায় সম্প্রতি গরু, ছাগল, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক ও সড়ক নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

    এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী।

    সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031