• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গোপালগঞ্জে ২ আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শিপন ভূঁইয়া 

     swadhinshomoy 
    25th Dec 2025 12:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    রাসেল শেখ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

    প্রতিনিয়তই এগিয়ে আসছে আসন্ন সংসদ জাতীয় নির্বাচনের সময়সীমা, ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বি জামায়াত-বিএনপি। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অস্তিত্ব জানান দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের মধ্যে অন্যতম
    চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের কৃতি মোঃ শহীদ ভূঁইয়ার সুযোগ্য সন্তান রেমিটেন্স যোদ্ধা প্রবাসী শিপন ভূঁইয়া।‌ প্রবাস জীবনের পাশাপাশি রাজধানী ঢাকায় গড়ে তুলেছেন সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান।

    স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শিপন ভূঁইয়া। এরই মধ্যে তিনি প্রবীণ, নবীন ও বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।।

    আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী আংশিক) আসনে বাড়ছে নির্বাচনী আমেজ। দীর্ঘদিন ধরেই এই আসনটি নৌকার দুর্গ হিসেবে পরিচিত।

    সংসদীয় নির্বাচনের ইতিহাসে পূর্বের দিনগুলোতে এখানে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নৌকার বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে পরাজয়ের নজির রয়েছে এই আসনটিতে।।

    তবে রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এবার পরিস্থিতি কিছুটা পরিবর্তনের অসংখ্যা রয়েছে। আওয়ামীলীগ কার্যক্রম স্থগিত থাকায় এখানকার রাজনৈতিক হিসাব-নিকাশে বড় পরিবর্তন এসেছে। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা গোপালগঞ্জ-২ আসনে ভিন্ন কোনো দলের জয় দেখতে আগ্রহী নন।

    এ অবস্থায় তারা নির্বাচিত করার জন্য খুঁজছেন একজন সৎ, গ্রহণযোগ্য ও স্থানীয়ভাবে আস্থাভাজন প্রার্থী। যার উপরে আস্তা রেখে আগামী পাঁচ বছরের জন্য ভোট দিবেন তারা।

    সেই জায়গায় স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হিসেবে আলোচনার অন্যতম স্বতন্ত্র প্রার্থী শিপন ভূঁইয়া।
    স্থানীয়রা জানায়, দীর্ঘ ১৫ বৎসর ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই নেতা গোপালগঞ্জে একজন পরিচ্ছন্ন ও মানবিক মানুষ হিসেবে পরিচিত মুখ। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক।

    বিগত বেশ কয়েক বছর দক্ষ সংগঠক হিসেবে প্রবাসীদের সেবায় কাজ করেছেন তিনি। দায়িত্ব পালনকালে তার কাজের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত পাওয়া গেছে বলে মত দিয়েছেন প্রবাসে থাকা বেশ কয়েকটি পরিবারের সদস্যরা।

    তার নিজ ইউনিয়নের ভোটারদের সঙ্গেও কথা বলে জানা যায়, দল-মতের ঊর্ধ্বে একজন সৎ, যোগ্য, মানবিক ও পরোপকারী মানুষ হিসেবে তারা শিপন ভূঁইয়াকে জানেন। সে ব্যক্তিগতভাবে কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকলেও তার বাবা মোঃ শহীদ ভূঁইয়া তিনবারের নির্বাচিত সফল এবং একজন দক্ষ ইউপি সদস্য ছিলেন।।

    নির্বাচনী অংশ গ্রহনের বিষয়ে তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত
    ১৭ই ডিসেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। পাশাপাশি তিনি সকলের সহযোগিতা কামনা করেন।। যেকোনো প্রতিকূলতার মাঝেও গোপালগঞ্জ এবং বাংলাদেশের মানুষের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।।

    পেক্ষাপট বলছে, গোপালগঞ্জ-২ আসনে যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে, সেখানে স্বতন্ত্র প্রার্থী শিপন ভূঁইয়া একজন গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী উঠছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031