• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক অফিসের পিয়ন নিহত 

     swadhinshomoy 
    25th Dec 2025 12:50 pm  |  অনলাইন সংস্করণ Print

    সোলাইমান হোসাইন,পাবনা:

    পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক অফিসের পিয়ন মমতাজ আলী (৫৮) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে টেবুনিয়া- চাটমোহর সড়কের ফায়ার সার্ভিসের পাশে চকধলেশ্বর নামক স্থানে। নিহত মমতাজ ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান ব্র্যাক শাখার পিয়ন বলে জানা গেছে।

    হাসপাতাল ও পুলিশ সুত্রে জানা গেছে, আজ ২৪ ডিসেম্বর সকালে দিকে দিলপাশা গ্রামের মৃত ওসমান গনি মিয়ার ছেলে ভাঙ্গুড়া বেতুয়ান শাখার পিয়ন মমতাজ আলী অফিসের কাজের জন্য সিএনজি যোগে পাবনা যাচ্ছিলেন।

    এসময় টেবুনিয়া-চাটমোহর সড়কের ফায়ার সার্ভিসের পাশে চকধলেশ্বর নামক স্থানে পৌঁছা মাত্রই সিএনজি চালকের পাশে বসে থাকা যাত্রী ঘুমিয়ে পড়ছিলেন। এসময় চালক ঘুমন্ত যাত্রীকে ধরতে গিয়ে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে মমতাজ আলী রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

    পরে আটঘরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত মমতাজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031