• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সুনামগঞ্জ–৫ আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ 

     swadhinshomoy 
    25th Dec 2025 12:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    প্রতিবেদক আকাশ আচার্য্যঃ

    সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) সংসদীয় আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

    বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জাপা’র সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ এবং উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আবুল কালাম।

    এ সময় উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

    উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সুনামগঞ্জ–৫ আসনের জনগণ জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন জানাবে এবং আগামীর রাজনীতিতে এই আসনে জাতীয় পার্টি শক্ত অবস্থান গড়ে তুলবে।

    উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031