• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গোপালগঞ্জে বিএনপি’র প্রার্থী সেলিমুজ্জামানের নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে সুদূর প্রবাস থেকে হেলিকপ্টার যোগে গ্রামে ফিরলেন প্রবাসী শাহাবুদ্দিন মিয়া 

     swadhinshomoy 
    27th Dec 2025 5:38 pm  |  অনলাইন সংস্করণ Print

    রাসেল শেখ গোপালগঞ্জ প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে সুদূর সৌদি আরব হতে রাজধানী ঢাকায় নেমে হেলিকপ্টার যোগে মুকসুদপুর উপজেলার কাশালিয়া নিজ গ্রামে ফিরলেন মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, সৌদি প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক শাহাবুদ্দিন মিয়া।

    এ সময় সফরসঙ্গী হিসেবে শাহাবুদ্দিন মিয়ার বাবা আব্দুল হান্নান মিয়া ও দুই সন্তান সহ প্রকৌশলী খসরুল আলম উজ্জ্বল উপস্থিত ছিলেন।

    হেলিকপ্টার থেকে অবতরণের পর রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সকাল থেকে অপেক্ষমান নবীন-প্রবীণ সহ সকল শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

    এদিকে দীর্ঘ ১০ বছর পর হেলিকপ্টার যোগে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত মানবিক মানুষ শাহাবুদ্দিন মিয়ার আগমন উপলক্ষে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই উৎসুক জনতার ভিড় জমে কাশালিয়া পূর্বপাড়া সাংবাদিক ফকির মিরাজ আলী শেখের বাড়ি সংলগ্ন উন্মুক্ত মাঠে। পরে এলাকার যুব সমাজের আয়োজনে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের সকলেই তাকে ফুল দিয়ে বরণ করেন।

    এসময় মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন মিয়া আমাদের প্রতিনিধিকে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি গোপালগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকে এমপি পদপ্রার্থী- সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার জন্যই তিনি দেশে ফিরেছেন। দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে সেলিমুজ্জামান সেলিমকে বিপুল ভোটে জয়যুক্ত করতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সেলিমুজ্জামান সেলিম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে মুকসুদপুর ও কাশিয়ানীর ব্যাপক উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    এ সময় জামায়াতে ইসলামী জলিরপাড় ইউনিয়নের সভাপতি ও গণমাধ্যমকর্মী ফকির মিরাজ আলী শেখ, জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগর মিয়া, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাফিকুল ইসলাম ফকির, সিনিয়র সহ-সভাপতি শহীদ সিকদার, কাশালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন টিকাদার সহ সকল শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031