শামছুর রহমান যোশরঃ
মনিরামপুর প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই বোনসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা যশোর মহাসড়কের ভাঙ্গা মনসুরাবাদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,যশোরের মনিরামপুর উপজেলার চালতি বাড়ি এলাকার বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), তার বোন বিউটি বেগম (৩০) এবং একই উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানাগেছে কেশবপুর থেকে রোগী ও স্বজনসহ পাঁচজন নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। ভাঙ্গার মনসুরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। গুরুতর আহত অ্যাম্বুলেন্স চালক কৃষ্ণ (৩০) ও রোগীর স্বজন রোকাইয়া বেগম (৪০) চিকিৎসাধীন রয়েছে।
দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ দুমড়েমুচড়েগেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল রানা গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

