জাহিদ হাসান, রাজারহাট (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিক্সাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয়:
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন:
মোঃ আনোয়ার হোসেন ভুট্টু (৩৬) (পেশায় অটোরিক্সা চালক), পিতা- আব্দুর রহিম, গ্রাম- কৃষ্ণানন্দ বকসী,মোঃ জাইদুল ইসলাম (২৭), পিতা- মোঃ লুৎফর রহমান, গ্রাম- কুলুষা ফেরুষা,আফসানুল ইসলাম আপন (২৫), পিতা- মোঃ রফিকুল ইসলাম, গ্রাম- কুলুষা ফেরুষা,মোঃ আতাউর রহমান (৩২), পিতা- মোঃ আক্কাচ আলী, গ্রাম- পূর্ব ফুলমতী।
গ্রেপ্তারকৃত সকলের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বিভিন্ন এলাকায়।
অভিযানের বিবরণ:
গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তল্লাশি করে পুলিশ ১২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করা হয় এবং জড়িত চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আইনি পদক্ষেপ:
এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১২/১৪৭, তারিখ: ২৬/১২/২০২৫ খ্রিঃ)। পুলিশ আজ আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয়দের বক্তব্য:
রাজারহাট থানা পুলিশ জানায়, এলাকাকে মাদকভুক্ত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে বাঁচাতে অপরাধীদের ব্যাপারে সচেতন ও সতর্ক থাকতে দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

