swadhinshomoy
28th Dec 2025 4:44 pm | অনলাইন সংস্করণ Print
বাগেরহাট জেলা প্রতিনিধি | মোঃ রাকিবুল ইসলাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। দলের আমীর ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তিনি জামায়াতে অন্তর্ভুক্ত হন।
।
অনুষ্ঠানকালে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় ও কোলাকুলি অনুষ্ঠিত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কোনো হঠাৎ ঘটনা নয়; বরং দীর্ঘদিনের আদর্শিক পথচলার স্বাভাবিক পরিণতি।
ইসলামী ছাত্রশিবিরে দায়িত্ব পালনকালে জাহিদুল ইসলাম সংগঠনের আদর্শিক শিক্ষা, শৃঙ্খলা ও কর্মী গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। ছাত্রত্ব শেষ হলে গঠনতন্ত্র অনুযায়ী তিনি ছাত্ররাজনীতি থেকে সরে দাঁড়ান।
এরপর তিনি জামায়াতে ইসলামীতে যুক্ত হয়ে বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

