• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তীব্র শীতে বরগুনায় বৃত্তি পরীক্ষা পরিদর্শনে জেলা প্রশাসক 

     swadhinshomoy 
    28th Dec 2025 5:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ শাহজালাল, বরগুনা।।

    তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে বরগুনা জেলার শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার।

    রোববার (২৮ ডিসেম্বর) সকালে তিনি বরগুনা জেলা স্কুল ও বরগুনা আলিয়া মাদ্রাসা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার বিভিন্ন হল ঘুরে দেখেন এবং পরীক্ষার পরিবেশ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কেন্দ্র ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

    পরিদর্শনকালে জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে বৃত্তি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। তীব্র শীত কিংবা যেকোনো প্রতিকূলতা সত্ত্বেও পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

    এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। তিনি কেন্দ্র সংশ্লিষ্ট শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং পরীক্ষার্থীদের মানসিক দৃঢ়তা ও মনোবল বজায় রাখার আহ্বান জানান।

    এদিকে, চলমান তীব্র শৈত্যপ্রবাহে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিনই কম্বল বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তারের সরাসরি তত্ত্বাবধানে জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে ছিন্নমূল, শ্রমজীবী, বয়স্ক ও পথচারী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এতে শত শত অসহায় মানুষ উপকৃত হচ্ছেন।

    শীতার্ত বৃদ্ধ জয়নাল আবেদীন বলেন, ‘এই কনকনে ঠান্ডায় কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে। জেলা প্রশাসনের লোকজন আমাদের পাশে দাঁড়িয়েছে, এটাই আমাদের জন্য বড় আশ্বাস।’

    বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ জেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘একদিকে শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের সরাসরি তদারকি, অন্যদিকে মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো-এই দ্বিমুখী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’

    সচেতন মহল মনে করছেন, বরগুনা জেলা প্রশাসনের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা জেলার সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031