শামছুর রহমান যশোর প্রতিনিধি:
সকল জল্পনাকল্পনার অবসান। রশিদ বিন ওয়াক্কাস মনিরামপুর চুড়ান্ত প্রার্থী ধানের শীষের।
ত্রয়োদশ ৮৯ যশোর ৫ মনিরামপুর আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। নিবন্ধনহীন জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের সিনিয়র যুগ্ম মহাসচিব রশিদ বিন ওয়াক্কাসের হাতে চুড়ান্ত কাগজ। দু যুগের বেশি সময় ধরে মনিরামপুর আসনে ওয়াক্কাস পরিবার বিএনপির কাঁধে জেকে বসেছে। রশিদ বিন ওয়াক্কাসের পিতা মরহুম মুফতি মুহাম্মদ ওয়াক্কাস তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সতন্ত্র হিসেবে নির্বাচিত হলেও অল্প দিনেই বনে যান জাতীয় পার্টির নেতা। নামের আগে যোগ করেন প্রতিমন্ত্রীর পদ। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরশাদ সরকারের পতনের পর তিনি জমিয়তে উলামায়ে ইসলামের নেতা বনে যান। বিএনপির সাথে জোট করে সাংসদ নির্বাচিত হন। তাঁর জীবদ্দশায় একাধিক বার সাংসদ নির্বাচিত হয়েছেন। ৩১ মার্চ ২১ সালে মৃত্যুর পর রশিদ বিন ওয়াক্কাস বনে যান বাপের হাতে গড়া নিবন্ধনহীন জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের নেতা। রশিদ বিন ওয়াক্কাস আওয়ামী সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে রাজপথে না নামলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ চুড়ান্ত হাতে পান। তাকে লড়তে হবে হেভিওয়েট প্রার্থী জামায়াতের ইসলামীর প্রার্থী এ্যাড গাজী এনামুল হক সহ জাতীয় পার্টির প্রার্থীর বিরুদ্ধে। রশিদ বিন ওয়াক্কাস কতটা সফল হবেন এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

