• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভূরুঙ্গামারীতে মাদক নির্মূল সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    28th Dec 2025 7:02 pm  |  অনলাইন সংস্করণ Print

    এস এম গোলাম মোস্তফা,
    ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
    কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক নির্মূলে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ইমাম সহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

    সভায় বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থী সহ যুব সমাজ মাদকে আসক্ত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের অদুরেই মাদক বেচা-কেনা চলে। মাদক ব্যবসায়ীদের উৎখাত করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের কবল থেকে রক্ষা করা সম্ভব হবে না। মাদক বিক্রেতাদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদেরকে খুঁজে বের করতে হবে। পুলিশ মাদক কারবারীদের গ্রেপ্তার করে জেলে পাঠায় কিন্তু আইনের ফাঁক-ফোকর দিয়ে তারা দ্রুত ছাড়া পেয়ে যায়। ছাড়া পেয়ে তারা পুনরায় মাদক কারবার শুরু করে। মাদক কারবারীরা যাতে সহজে জেল থেকে ছাড়া না পায় সেজন্য আইন সংশোধনের দাবি জানানো হয়।

    ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক লতিফুর রহমান দুলাল এতে সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মধ্যে ইউনিয়নটির সাবেক ইউপি চেয়ারম্যান নজির হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী, সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান, পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান, পাটেশ্বরী স. প্রা. বি. প্রধান শিক্ষক সাইফুর রহমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কাশেম, জামায়াতের ইউনিয়ন সভাপতি রিয়াজুল হক, ইমাম আফজাল হোসেন, সমাজসেবক শামীম হাসান ও শিক্ষার্থী রকি আহমেদ বক্তব্য রাখেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031