• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শিক্ষক সমাজকে আদর্শ ও নৈতিকতার আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলতে হবে — প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন 

     swadhinshomoy 
    28th Dec 2025 12:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

    বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা সদর ও পৌর শাখার উদ্যোগে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় পাবনার দারুল আমান ট্রাস্ট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, “একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষকদের আদর্শ, নৈতিকতা ও দায়িত্ববোধের ওপর। শিক্ষকরা যদি নিজেদের আদর্শিকভাবে গড়ে তুলতে পারেন, তবে শিক্ষার্থীদের মধ্যেও সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”

    তিনি আরও বলেন, “বর্তমান সময়ের নানা সামাজিক ও নৈতিক সংকট থেকে উত্তরণের জন্য শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে সচেষ্ট হতে হবে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা ব্যবস্থা কখনোই শুধু সনদ নির্ভর হওয়া উচিত নয়। আদর্শ মানুষ গড়ার জন্য প্রয়োজন ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষা ও দায়িত্বশীল শিক্ষক সমাজ। শিক্ষকরা যদি নিজেদের মধ্যে ঐক্য ও আদর্শিক দৃঢ়তা বজায় রাখেন, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবেই।”
    তিনি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, “এই সংগঠন শিক্ষকদের পেশাগত অধিকার রক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধারা অব্যাহত থাকলে শিক্ষক সমাজ আরও শক্তিশালী হবে।”

    সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক এ এস এম আব্দুললাহ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা পৌর শাখার সভাপতি অধ্যাপক রাফিকুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন এবং পাবনা পদ্মা কলেজের সহকারী ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল গাফফার খান।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, পাবনা পৌরসভার উপদেষ্টা উপাধাক্ষ মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলার উপদেষ্টা মাওলানা আব্দুর রব সহ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সর্বস্তরের নেতাকর্মি উপস্থিত ছিলেন।

    সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা সদর উপজেলার সভাপতি মাওলানা হাবিবুর রহমান সিরাজী।
    সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, আদর্শিক শিক্ষা বিস্তার এবং সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031