ইসলাম আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি:
সম্মানিত আলেম–উলামাগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার।দেশের বর্তমান পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আলেম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তিনি গভীর গুরুত্বারোপ করেন। এই মতবিনিময় ছিল পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ এবং দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার একটি তাৎপর্যপূর্ণ প্রয়াস।
বিএনপি ক্ষমতায় এলে ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুকরা হবে বলে কথা দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শ্রদ্ধা ও গভীর বেদনায় তিনি স্মরণ করেন ওসমান হাদীকে যাকে কিছুদিন আগে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একই সঙ্গে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন শহিদ ওয়াসিম ও শহিদ আবু সাইদকে, যারা জুলাই–আগস্টের ঘটনাপ্রবাহে শহিদ হয়েছেন।
এই স্মরণ কেবল শোকের নয়, বরং দায়িত্বেরও—আগামীর প্রজন্মের জন্য যেন আমরা একটি সুন্দর, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে রেখে যেতে পারি। তিনি দৃঢ়ভাবে বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ—কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করা হবে না। ন্যায়, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনার অঙ্গীকারই আমাদের পথচলা।

