• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আগামী দিনের বাংলাদেশ চলবে জনগণের প্রত্যাশা অনুযায়ী- অমিত 

     swadhinshomoy 
    29th Dec 2025 2:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    মিন্টু শেখ,যোশরঃ

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী দিনের বাংলাদেশ অতীতের মতো চলবে না চলবে জনগণের প্রত্যাশা অনুযায়ী। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলকে সঙ্গে নিয়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চান। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা একমাত্র তাঁর মধ্যেই রয়েছে।অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, কথা দিয়ে কথা রাখার রাজনৈতিক ঐতিহ্য বিএনপির রয়েছে। বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেনি। জেলা পরিষদ মিলনায়তনে যশোর সদর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান। অমিত আরও বলেন , বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। রাষ্ট্র ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই দলটির মূল রাজনৈতিক দর্শন। সে কারণেই দীর্ঘ সময় নির্যাতন-নিপীড়নের শিকার হলেও রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপির নেতাকর্মীরা কোনো প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়ায়নি; বরং ভিন্ন মতের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করেছে।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মশালা পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। কর্মশালায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031