ফারুক,উপজেলা প্রতিনিধি,মনিরামপুর, যশোর
ভোটের গাড়ি আপনার বাড়ি
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে ২৮-১২-২৪ রবিবার মনিরামপুর উপজেলার পৌরসভার আয়োজনে সর্বস্তরের জনসাধারণ কে সচেতন করার লক্ষ্যে “ভোটের গাড়ি আপনার বাড়ি “স্লোগান নিয়ে বিগত ফ্যাসিষ্ট সরকারের অবর্ণনীয় নারকীয় হত্যাজ্ঞগ্যের ভোটার গাড়ি ডিজিটাল মনিটারে প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়।সীমাহীন অত্যাচারের এ প্রামাণ্যচিত্রের মাধ্যমে জনসাধারণ কে সর্তক করা এই মর্মে যে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভুল সিদ্ধান্তের কারণে, আর যেন কেউ নতুন ভাবে ফ্যাসিষ্ট হয়ে উঠতে না পারে অথবা পুরনো ফ্যাসিষ্ট যেন কোন অপশক্তির ঘাড়ে ভর করে নতুনভাবে ফিরতে না পারে।তীব্র শীতের কারণে জনগনের উপস্থিতি কম থাকলেও উপস্থিত জনসাধারণ প্রানভরে উক্ত প্রামাণ্য চিত্র উপভোগ করে এবং পতিত সরকারের নৃশংসতার মাত্রা দেখে সকলকে অশ্রুসিক্ত করে ফেলে।

