• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জয়পুরহাটে পাঁচ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার 

     swadhinshomoy 
    29th Dec 2025 3:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পাঁচ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। রোববার দুপুরে পাঁচবিবি থানার সাধারণ ডায়েরি দায়ের করেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়রের পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার বাহার উদ্দিন। আর আগের দিনে গভীর রাতে পাঁচবিবির জয়পুরহাট-পাঁচবিবি হাইওয়ের কানদিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

    বিজিবি সুত্রে জানাগেছে, জেলার পাঁচবিবির দানেশপুর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি হাইওয়ের কানদিয়া নামক স্থানে সড়কের পাশে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় কয়েকটি কাগজের কার্টুন পড়েছিল। টহলদলের সহায়তায় উদ্ধার করে কাগজের কার্টুনগুলো তল্লাশী করেন বিজিবি পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা।

    এসময় আর আগুন, এইচ গ্রেফ, একে এল ওয়ান, টাচ্, জিনসা, আল্ট্রা ওয়ানসহ কয়েকটি যৌন উত্তেজক সিরাপ কোম্পনির এক হাজার নয়শত এক বোতল সিরাপ উদ্ধার করা হয়েছে। যার মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত টাকা মাত্র। উদ্ধারকৃত মাদকদ্রব্যের কোন মালিকের সন্ধান পাননি কর্তৃপক্ষরা। জব্দকৃত মালিকবিহীন মালামাল (আলামত) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) হেডকোটার্স, জয়পুরহাট এ জমা রয়েছে বলে জানাগেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031