• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁর বদলগাছীতে মাদক বিরোধী পৃথক অভিযানে গ্রেফতার ২  

     swadhinshomoy 
    29th Dec 2025 12:10 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ রবিউল আউয়াল
    নিজস্ব সংবাদদাতা

    মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ১ কেজি গাঁজা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার হয়েছেন। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে, গত ২৭-১২-২০২৫ তারিখে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদকবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে, দুপুর ২:৩০ ঘটিকায় বদলগাছী ধানাধীন তালতলি গ্রামে জনৈক সুমনের পরিত্যক্ত ইটভাটার ভেতরে গাঁজা বিক্রির জন্য অবস্থানকারী আসামি মিজু আহমেদ (২৮), পিতা: আইজুল, থানা: বদলগাছী, জেলা: নওগাঁ-এর হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। একই দিনে মাদকবিরোধী অপর একটি অভিযানে, বিকেল ৪:৩০ ঘটিকায় বদলগাছী থানাধীন হলুদ বিহার গ্রাম এলাকা থেকে আসামি মজিদ (৫৪), পিতা: চান মিয়া, সাং: হলুদ বিহার গ্রাম, থানা: বদলগাছী, জেলা: নওগাঁ-এর বসতবাড়ির সামনে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে আসামি মজিদের হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

    এ বিষয়ে বদলগাছী থানায় দুটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।

    এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, আগামী দিনগুলিতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031