মোঃ মিন্টু মিয়া/
বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইল ঘাটাইলে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নে আবেদ আলী মার্কেটের মসজিদের পাশের জঙ্গলে, দুর্বৃত্তদের নৃশংস হামলায়, নুরুল ইসলাম(৪৩) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দুর্বৃত্তরা তার গলা কেটে ফেলে যায়। আশঙ্কাজনকভাবে শ্বাসনালী কেটে গেলেও উদ্ধার কালে তিনি জীবিত রয়েছেন।
রোববার ২৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘটনা ঘটে বলে জানা যায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের সহায়তা ট্রমা সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসি ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, নুরুল ইসলাম একজন এনজিও কর্মী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার চুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা সন্ধা সময় এনজিও কর্মীকে ছুরিকাঘাত করে আহত করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
পরে স্থানীয় লোকজন তাকে অর্ধমৃত অবস্থায় দেখতে পেয়ে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে পুলিশ তাকে উদ্ধার করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান জানান, অর্ধ গলাকাটা অবস্থায় এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। লোকটি এখনো বেঁচে আছেন। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

