swadhinshomoy
30th Dec 2025 6:44 pm | অনলাইন সংস্করণ Print
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন কামদপুর আশ্রয়ন প্রকল্পের ঝোপে অভিযান চালিয়েছে র্যাব-৯। এসময় ঝোপের মধ্যে প্লাস্টিকের বস্তায় রাখা চারটি এয়ারগান উদ্ধার করা হয়। সোমবার (২৯শে ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব।
এসময় কাউকে আটক কিংবা খোঁজে পাওয়া যায়নি বলে র্যাব জানায়। পরে উদ্ধারকৃত এয়ারগানগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানায় র্যাব-৯। র্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগাগুলো নাশকতা ও অস্তিত্বীশীল পরিবেশ সৃষ্টি কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

