• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শহীদ ওসমান হাদির ভাইয়ের হত্যার বিচারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ 

     swadhinshomoy 
    30th Dec 2025 12:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    নীলফামারী প্রতিনিধি : মো:মোকলেছুর রহমান বাবুঃ

    আজ ২৯ ডিসেম্বর বিকেল০৪ ঘটিকে অনুষ্ঠিত। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বীর যোদ্ধা শহীদ ওসমান হাদির ভাইয়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ইনসাফ মঞ্চ, নীলফামারীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
    বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব ও সঞ্চালনায় নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
    বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকা জনাব মোঃ খোকন ইসলাম ও জনাব মোঃ জিয়াউর রহমান জিয়া। এছাড়াও বক্তব্য প্রদান করেন ছাত্র শিবির শহর শাখার সেক্রেটারি জনাব সেলিম উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি জনাব রিফাত হোসেন, জাতীয় যুব শক্তির যুগ্ম সচিব জনাব আবু সাঈদ এবং ইনসাফ মঞ্চের মুখপাত্র জনাব আখতারুজ্জামান খান।
    বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড মানবতা ও ন্যায়বিচারের ওপর চরম আঘাত। দ্রুত বিচার নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
    অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইনসাফ মঞ্চের সহযোদ্ধা জনাব আবু হানজালা শরীফ। এ সময় মাসুম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    সমাবেশে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ পালন করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031