বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার হোসেন মানিকগঞ্জ।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৫ ইং ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
আজ ৩১শে ডিসেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ শহরে দেশনেত্রী খালেদা জিয়ার শেষ বিদায়ের মানিকগঞ্জ শহরে সকল অফিস আদালত স্কুল কলেজ হাট বাজার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই ছিল দেশনেত্রী খালেদা জিয়ার শেষ বিদায়ের দিনে নিস্তব্ধ।
গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে মানিকগঞ্জ শহর ছিল নিরব, নিস্তব্ধ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জে দলীয় কার্যালয়ের নির্দেশনায় আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ শহরে হাট বাজার সর্বত্র ছিল শ্রদ্ধা ও সম্মানের সাথে দোকান
পাট বন্ধ।
গণতন্ত্রের মা আপসহীন সংগ্রামী জননেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জে বইছে শোকের মাতম। আপোষহীন নেত্রীর শেষ বিদায়ে উপস্থিত হওয়ার জন্য মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে শত শত নেতাকর্মী ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন দেশনেত্রী খালেদা জিয়ার জানাযায় শরিক হওয়ার জন্য।
এইদিকে সরকার ঘোষিত তিন দিনের জাতীয় শোক দিবসে মানিকগঞ্জের ঘরে ঘরে বইছে শোকাহত মানুষের মধ্যে নিরব কান্না।

