• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বগুড়া-৪ আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের মনোনয়ন বৈধ 

     swadhinshomoy 
    04th Jan 2026 3:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ রাকিব বাবু,নন্দীগ্রাম বগুড়াঃ

    বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকাল আনুমানিক ২টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমানএ সিদ্ধান্ত ঘোষণা করেন। রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, যাচাই-বাছাই প্রক্রিয়ায় মোশারফ হোসেনের দাখিলকৃত মনোনয়নপত্র ও সংযুক্ত কাগজপত্রে কোনো ধরনের অসঙ্গতি বা ত্রুটি পাওয়া যায়নি। ফলে বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে মোশারফ হোসেন বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মোশারফ হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, আমার মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বগুড়া-৪ আসনের মানুষ উন্নয়ন, কর্মসংস্থান ও গণতন্ত্র পুনরুদ্ধনের পক্ষে রয়েছে এ বিশ্বাস আমার দৃঢ়। তিনি আরও বলেন, দুঃসময়ে যখন গণতন্ত্র সংকুচিত ছিল, তখন এই এলাকার মানুষ নানাভাবে নিপীড়নের শিকার হয়েছে। অনেক নেতাকর্মী মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। সেই কঠিন সময়েও কাহালু ও নন্দীগ্রামের মানুষ বিএনপির পাশে থেকেছে, যা আমি কখনো ভুলবো না। অতীতে এই আসনের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে আমি কাজ করেছি। আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হলে শিল্পায়ন ও প্রশিক্ষণভিত্তিক কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজের বেকারত্ব দূর করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও যোগ করেন, কাহালু ও নন্দীগ্রামের প্রতিটি ইউনিয়নে পরিকল্পিত উন্নয়ন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে বাস্তবমুখী উদ্যোগ নেওয়া হবে। জনগণের ভোট ও ভালোবাসার শক্তিতে আবারও মানুষের পাশে থেকে কাজ করতে চাই। মনোনয়ন বৈধ ঘোষণার খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031