শাহিন মিয়া (অষ্টগ্রাম)
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খারুয়াইল মৌজায় নিজ জমিতে গত ৩১/১২/২০২৫, বেলা অনুমানিক ১২:৩০ ঘটিকায় কৃষি কাজ করতে গেলে প্রায় ১৫/২০ জন সন্ত্রাসী ও ভূমিধস্যদের হাতে মারাত্মক আক্রমণের আহত হন জহির মিয়া নামের এক কৃষক। আহত কৃষকের বাড়ি কবির খান্দান ১ নং ওয়ার্ড। খবর পেয়ে কৃষক জহির মিয়ার বাড়ির লোকজন ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান,হামলাকারীরা কবির খান্দান ১নং ওয়ার্ডের ১/ফাতেন মিয়া (৫৫) ২/ সুখন মিয়া(৩৫) ৩/টিপু মিয়া (২৫) ৪/দীপু মিয়া(২২) ৫/মনির মিয়া (১৯) ৬/ছবির মিয়া (৬০)৭/আলহাজ মিয়া (৪০) ৮/আলাল মিয়া (৩৮) ৯/ইলাম মিয়া (২০) ১০/জালাল মিয়া (৩৫) ১১/সজিদ মিয়া (৫০) ১২/মাসুক মিয়া(৫০) ১৩/রুকন মিয়া(২৮)১৪/গোলাপ মিয়া(৪০) ১৫/খোকন মিয়া (৩৭) সহ নাম অজানা আরো অনেকেই,জহির মিয়াকে একা পেয়ে সন্ত্রাসীরা আচমকা ভাবে এসে ধারালো দা, লাঠি, ও বল্লম, দিয়ে আঘাত শুরু করে, তখন এই কৃষক জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা গঠনা স্থল ত্যাগ করে পালিয়ে যান। তখন রক্তাক্ত অবস্থায় পরে থাকা জহির মিয়াকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তখন হাসপাতালের সামনে আবার হামলা চালায় এই সন্ত্রাসীরা।এতে আহত হন সহিদ মিয়া (৬০) শরিফ মিয়া (৩২)ও সজল মিয়া (৩০) খবর পেয়ে ঘটনাস্থলে অষ্টগ্রাম থানা পুলিশ উপস্থিত হয়ে দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন দীপু মিয়া (২২)ও মনির মিয়া (১৯) এ ঘটনায় জহির মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন, পরে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের কোর্টে প্রেরণ করেন।

