নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি।
০৪ জানুয়ারি রবিবার নাজিরপুর উপজেলা বিএনপি’র এক যৌথ সভা অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে।
নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়কের সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক জননেতা মোঃ নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি সাবেক পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক ধানের শীষের প্রার্থী জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত সহ নাজিরপুর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি পিরোজপুর নাজিরপুর জিয়ানগর সংসদীয় আসন ১২৭ দেশ নায়ক তারেক রহমান কে উপহার দিতে চান এ উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক মূল্যবান বক্তব্য রাখেন। বিশেষ অতিথি সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত পরিসংখ্যান দেখিয়ে বলেন পিরোজপুর ০১ আসন বরাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কন্তুু একটা সময় পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম গাজী নুরুজ্জামান বাবুল ভাই এর সাংগঠনিক দুর্বলতার কারনে আমাদের হাত ছাড়া হয়েছিল।
ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ১ আসনের বিজয়ের জন্য সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ন দিকনির্দেশক বক্তব্য রাখেন।
নাজিরপুর উপজেলার ৯টি ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের দীর্ঘদিনের পঞ্জিভূত দুঃখ ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে ২৮-১১-২০২৩ ইং নাজিরপুর উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠনতন্ত্র পরিপন্থী ভেঙ্গে দিয়ে যে নতুন কমিটি গঠন করেন সেখানে বিগত কমিটির কোন নেতৃবৃন্দকে ন্যূনতম সদস্য ও অন্তর্ভুক্ত করেন নাই। একই সাথে তৃনমূল নেতৃবৃন্দ বিবিধ অসংগতি ও অসন্তোষের কথা প্রকাশ করে কমিটি ভেঙ্গে দিয়ে সকলের সমন্বয় নির্বাচন পরিচালনার কমিটি গঠনের প্রস্তাব করেন।

