• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অমর প্রতীক: আনিসুল হক 

     swadhinshomoy 
    06th Jan 2026 4:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
    সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক দৃঢ় ও আপসহীন প্রতীক। তাঁর ইন্তেকালে দেশ এক সাহসী, প্রজ্ঞাবান ও বলিষ্ঠ নেতৃত্বকে হারিয়েছে।

    সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন ও বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত খতমে কুরআন ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

    আনিসুল হক আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তিনি সারাজীবন আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন।

    দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031