• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাগরপুর অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা 

     swadhinshomoy 
    06th Jan 2026 4:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি:
    টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় একটি পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। রবিবার (৪ জানুয়ারি) নাগরপুর উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ভাটার মালিকের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়। নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন।পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর অভিযানে প্রসিকিউটরের ভূমিকা রাখেন। এ সময় হিসাবরক্ষণ কর্মকর্তা এ.এইচ.এম. জিয়াউর রহমানসহ বিভাগীয় অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
    পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবেশ সুরক্ষায় জেলার অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031