• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ২৪ ঘণ্টার বিশেষ পুলিশ অভিযানে টাঙ্গাইলে ১১ জন গ্রেফতার 

     swadhinshomoy 
    06th Jan 2026 4:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি:
    টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকে সোমবার (৫ জানুয়ারি) ভোর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারের দপ্তর থেকে সোমবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানটি জেলার ৭টি থানা এলাকায় পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: মোঃ পনির আহম্মেদ, মোঃ রায়হান মিয়া, মোঃ নাজমুল হাসান নাঈম, মোঃ আহাদুল্লাহ, রফিজ উদ্দিন, মোঃ মালেক, মোঃ ইসহাক আলী, আনন্দ সাহা, আবুল হোসেন, মোঃ মোফাজ্জল হোসেন এবং খোরশেদ আলী। তাদের সম্পর্কে পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা টাঙ্গাইল সদর, মির্জাপুর, সখিপুর, ঘাটাইল, মধুপুর, গোপালপুর ও নাগরপুর থানার বিভিন্ন মামলার আসামি ও সন্দেহভাজন ব্যক্তি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং শিগগিরই তাদেরকে আদালতে হাজির করা হবে। এ প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণে আনা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এ অভিযানের অন্যতম উদ্দেশ্য। তিনি বলেন, এ লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে তৎপর রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031