• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ধুনটে আস-সুন্নাহ একাডেমির শুভ উদ্বোধন 

     swadhinshomoy 
    08th Jan 2026 2:17 pm  |  অনলাইন সংস্করণ Print

    আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ

    বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের বিলনোথার এলাকায় নতুন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আস-সুন্নাহ একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    আজ ৭ই জানুয়ারী বগুড়া জেলার ধুনট থানার শৈলমারী গ্রামের বিলনোথার এলাকায় জনাব ওমর আলীর সভাপতিত্বে এবং মুফতী কাওছার আহমাদের পরিচালনায় আস-সুন্নাহ একাডেমীর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট কওমী ওলামা পরিষদের সভাপতি ও শ্যামবাড়ী দারুল হুদা কওমী মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা কে এম সুলতান মাহমুদ।
    তিনি বলেন, বর্তমান সময়ে শিশু ও কিশোরদের জন্য কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলী শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আস-সুন্নাহ একাডেমি এমন একটি প্রতিষ্ঠান, যা শিশু ও কিশোরদের সঠিক দ্বীনি শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সঠিক আকিদা ও নৈতিক আদর্শে শিক্ষিত হয়ে সমাজের জন্য আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে।”
    উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট বাজার মসজিদের ইমাম মাওলানা আরিফুল্লাহ, ধুনট কওমী ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান সুমন, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা আসদুজ্জামান নুর, মাওলানা রবিউল ইসলাম রবি, মাওলানা হেলাল উদ্দিন সাইফী ও মাওলানা ফরহাদুজ্জামানসহ এলাকার বহু ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তি।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, ছেলে-মেয়েদের জন্য নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আস-সুন্নাহ একাডেমির মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি সমাজের জন্য আদর্শবান শিক্ষার্থী গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    উল্লেখ্য, আস-সুন্নাহ একাডেমি বিলনোথার এলাকার শৈলমারী গ্রামে অবস্থিত। স্থানীয়রা মনে করছেন, এটি এলাঙ্গী ইউনিয়নে দ্বীনি শিক্ষার ক্ষেত্রে একটি নতুন দিকনির্দেশনা ও সম্ভাবনার প্রতীক হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031